বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ফেসবুকে বেশি দামে সার বিক্রির স্ট্যাটাস, অভিযানে দুই সার পরিবেশককে অর্থদণ্ড

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে’বেশি দামে সার বিক্রি হচ্ছে’ শুক্রবার সকালে এমন একটি স্ট্যাটাসে দেন উপজেলার এক বাসিন্দা। স্ট্যাটাসটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে একজন স্ট্যাটাসের কমেন্ট বক্সে বিষয়টি সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মেনশন করেন। তখন বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের। পরে তিনি তৎক্ষণাৎ অ্যাকশন প্ল্যান হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা প্রদান করেন ইউএনও।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন।

সরেজমিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জানা গেছে,’ফেসবুকে বেশি দামে সার বিক্রির স্ট্যাটাস দিলেও বাস্তবে তা প্রমাণিত হয়নি। তবে
স্টক রেজিস্টারের সাথে সার বিক্রির ভাউচারের মিল না থাকায় উপজেলার সোহাগি ইউনিয়নের সোহাগি বাজারের মেসার্স জুমা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ আলী ও মেসার্স ভাই ভাই
ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. নাজমুল হককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান ও ঈশ্বরগঞ্জ থানার এএসআই লিটন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন বলেন,’ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ বিধি মোতাবেক ২ সার পরিবেশককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় তাদের সচেতন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন