সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম

বন্ধু সেজে ১২ লাখ ৭৫ হাজার টাকা চুরি, স্বামী-স্ত্রী-ছেলে গ্রেপ্তার

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে বন্ধু সেজে গরু ব্যবসায়ীর ১২ লাখ ৭৫ হাজার টাকা চুরির ঘটনায় স্বামী-স্ত্রী-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মামলার পর ১২ লাখ ১০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত কালা চানের ছেলে ইঞ্জিল হক (৬০), তার স্ত্রী রুমা বেগম (৪৫) ও ছেলে মো. জুয়েল মিয়া (১৯)।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গরু ব্যবসায়ী মো. ইউনুছ আলী মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন দিন যাবত দেশের বিভিন্ন বাজার থেকে গরু কিনে ব্যবসা করে আসছেন। আনুমানিক তিন মাস আগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গ্রেফতারকৃত ইঞ্জিল মিয়ার সাথে গরুর হাটে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে প্রায়ই ব্যবসায়ী মো. ইউনুছ আলীর নাম্বার ফোন করে তাকে সাথে রাখার আবদার করতেন। সরল বিশ্বাসে ইউনুছ আলী তাকে প্রায়ই তাকে সাথে রাখতেন।

তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর দ্বিবাগত রাত ১২ টার দিকে মানিকগঞ্জ থেকে গরু ব্যবসায়ী ইউনুছ আলী গাজীপুরে আসেন। সেখান থেকে ইঞ্জিল মিয়া, ইউনুছ আলী ও অন্যান্য গরুর ব্যবসায়ীরারা ট্রাকে করে ময়নসিংহের ফুলপুরের আমুয়াকান্দা বাজারে গরু কেনার জন্য রওনা দেন। সেখান থেকে রাত ৩ টার দিকে ফুলপুরের আমুয়াকান্দা বাজারে এসে পৌছায়। সেখানে পৌছে সবাই ট্রাকেই ঘুমিয়ে ছিল। সকাল ৬ টার দিকে উঠে ইঞ্জিল মিয়াকে খোঁজে পাওয়া যায়নি এবং ট্রাকের বডিতে বিছানার নিচে রাখা ১২ লাখ ৭৫ হাজার টাকাও খোঁজে পায়নি। ওই দিন দিনভর বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও টাকা ও ইঞ্জিল মিয়ার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

পরে ২৫ ডিসেম্বর রাতে গরু ব্যবসায়ী ইউনুস আলী বাদী হয়ে ইঞ্জিল মিয়াকে আসামী করে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (২৬) ডিসেম্বর ভোররাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১২ লক্ষ ১০ টাকা উদ্ধার করা হয়েছে। আসামীদের মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আদালতের পাঠানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন