বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

বিচার বিলম্বের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে – বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে ধর্ষণকান্ডগুলো ঘটছে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিলম্ব করার মাধ্যমে তাদের প্রশ্রয় দিচ্ছে।’

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

তিনি আরো বলেন, ‘আমরা এখন এমন একটি সময় অবস্থান করছি যখন বাংলাদেশের পতাকাকে রক্তে রঞ্জিত করছে কিছু ধর্ষক। আমরা সকল ধর্ষকদের ফাঁসির দাবি জানাই।’

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমরা বিশ্বাস করি। নির্বাচন বিলম্ব করে দেশকে ফ্যাসিবাদ আমলের মত গণতন্ত্রহীন করে রাখার কারণেই দেশের আইন শৃঙ্খলার এই সার্বিক অবনতি।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব, মো. তরিকুর ইসলাম তুষার, সদস্য মিজানুর রহমান স্বপ্নীল এবং ইসমাইল হোসেন হৃদয়সহ হল পর্যায়ের শতাধিক নেতা কর্মী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন