বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রামপ্রসাদ বাঁচতে চায়, প্রয়োজন আর্থিক সহায়তা 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রামপ্রসাদ বাঁচতে চায়

মরণব্যাধি ক্যান্সারের নাম শুনলে প্রথমে যে কেউ  আঁতকে উঠেন তবে সেটা যদি Acute Lymphoblastic Leukaemia (ব্লাড ক্যান্সার) হয় তাহলে মানুষ আরো হতাশ হয়। ভেঙে পড়ে রোগী ও পরিবার। ঠিক এমন এক মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়েছে রামপ্রসাদ চন্দ্র দাস। ২০২৩ সালের নভেম্বর মাসে শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়। তারপর ঐ বছরই ঢাকা মেডিকেল হাসপাতালে ডিসেম্বর মাসে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অবশেষে ধরা পড়ে মরণব্যাধি ব্লাড ক্যান্সার (Acute Lymphoblastic Leukaemia)

মেধাবী ছাত্র রামপ্রসাদ মাস্টার্স শেষ করার পর ময়মনসিংহে একটি ছাত্রমেসে চাকরির পড়াশোনার জন্য থাকত। যখন থেকে এই রোগটির কথা পরিবার জানতে পারে তখন থেকেই পরিবারের নেমে আসে দুশ্চিন্তা। মা-বাবার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। হাসপাতালের বিছানায় শুয়ে এখন সে অনেক স্বপ্ন পূরণের কথা ভাবে। ইচ্ছে ছিল ভালো একটি সরকারি চাকরি করে পরিবারের হাল ধরবে কিন্তু বিধিবাম লড়াই করছে ক্যান্সারের সাথে। সে ক্যান্সারকে জয় করে বাঁচতে চায়। উল্লেখ্য ইতিপূর্বে রামপ্রসাদ বিভিন্ন গ্রেড-এ আটটি (৮টি) সরকারি চাকরির ভাইভা দিয়েছে। সে পরিবােরের বড় সন্তান।পরিবারের উপার্জনক্ষম বাবা অখিল চন্দ্র দাস ঢাকার একটি গার্মেন্টসে গার্ড হিসেবে কাজ করেন। ছোট ভাই অনার্সে পড়ার পাশাপাশি স্বল্প বেতনে গার্মেন্টসে কাজ করে। বর্তমানে ছেলের চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে। আর্থিক সমস্যার কারণে কিছুদিন পূর্বে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে রামপ্রসাদের পরিবার।

রামপ্রসাদ ময়মনসিংহ বিভাগের অন্তর্গত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পৌর এলাকার দেওথান গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। ২০১৬ সালে এইচএসসি পাশ করে ২০১৬-১৭ সেশনে কেন্দুয়া সরকারি কলেজ থেকে অনার্স এবং ২০২০-২১ সেশনে  আনন্দমোহন কলেজ থেকে মাস্টার্স শেষ করে।

অখিল চন্দ্র দাস বলেন, স্বল্প বেতন পাওয়ার পর  সংসার চালাতে গেলে ছেলের চিকিৎসা করাতে  পারিনা আবার ছেলের চিকিৎসা করাতে গেলে সংসারে নেমে আসে আর্থিক সংকট। এখন রামপ্রসাদ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পরিবারের আর্থিক অস্বচ্ছতার কারনে রামপ্রসাদের চিকিৎসা করানো আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তিনি ছেলেকে উন্নত চিকিৎসা করানোর জন্য সমাজের বিত্তবান,মানবিক মানুষসহ দেশবাসী ও সহৃদয়বান প্রবাসীদের কাছে আর্থিক সহায়তা চান।

সহায়তা পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট হৃদয় তালুকদার, হিসাব নং-১৩১১০০১০৫১২৭৭ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, নান্দাইল শাখা। এছাড়াও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহায়তা পাঠানো যাবে। বিকাশ পার্সোনাল-০১৭১৮৯৮৫৮৯৩ (রামপ্রসাদ) ও ০১৯৬১৭৬৯৭৮৮ ( হৃদয়)
নগদ পার্সোনাল- ০১৭১৮৯৮৫৮৯৩ (রামপ্রসাদ)  ও
০১৯৬১৭৬৯৭৮৮ (হৃদয়)
রকেট পার্সোনাল- ০১৯৬১৭৬৯৭৮৮-৫ (হৃদয়)

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন