বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

মোজাম্মেল বাবু-শ‍্যামল দত্তকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, উত্তেজিত জনতার বিক্ষোভ 

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়া থানায় আটক হওয়া সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ চার সাংবাদিককে লক্ষ‍্য করে ডিম নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। এ সময় বিক্ষুব্ধরা আটককৃতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ধোবাউড়া থানা কম্পাউন্ডে এই ঘটনা ঘটে।

এর আগে ওই দিন ভোর ৬ টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সিমান্তের মাঝামামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে জনতা। পরে জনতা চারজনকে ধোবাউড়া থানায় হস্তান্তর করেন।

হস্তান্তরের সময় পুলিশ সদস্যরা আটককৃতদের নিরাপত্তায় মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জড়িয়ে কড়া নিরাপত্তায় একটি সিলভার কালারের মাইক্রোবাসে করে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুবসহ চারজনকে ডিএমপির ডিবি দলের কাছে হস্থান্তর করে। কিন্তু এ সময় পুলিশের কড়া বেষ্টনির মধ‍্যেই এই ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে ধোবাউড়া সীমান্তের দর্শা এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ চারজন আটক হয়। পরে কড়া নিরাপত্তায় তাদের ডিএমপির ডিবি টিমের কাছে হস্থান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন