বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ময়মনসিংহে ট্যুরিস্ট পুলিশের প্রশিক্ষণ

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৪৫৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে দুইদিন ব্যাপী ট্যুরিস্ট পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জোনভিত্তিক পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক ইন-হাউস কোর্স অনুষ্ঠিত হয়। ট্যুরিস্ট পুলিশে কর্মরত সদস্যরা প্রশিক্ষণে অংশ নেন। বুধবার প্রশিক্ষণের উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন) মোছা. ইয়াছমিন খাতুন।

দু’দিনের প্রশিক্ষণে ট্যুরিস্ট পুলিশ গঠন ও ইতিহাস, মিশন, ভিশন, সাংগঠনিক কাঠামো, বিধি ও কার্যবন্টন, বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা,
যোগব্যায়াম, ট্যুরিস্ট স্পটে জেন্ডার সংবেদনশীলতা ও শিশু নিরাপত্তা, পর্যটন গন্তব্যে নিরাপত্তার হুমকিসমূহ, সুরক্ষা ও নিরাপত্তার পরিকল্পনা, বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যসমূহ, পর্যটনের নিরাপত্তা সূচকসমূহ (স্বাস্থ্য, অবকাঠামো, ডিজিটাল ও ব্যক্তি নিরাপত্তা) সম্পর্কে ধারণা, পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারনের সমন্বয় ও মিডিয়া ব্যবস্থাপনা, দায়িত্বাধীন এলাকায় ট্যুরিস্ট স্পট সমূহের ইতিহাস ও ঐতিহ্যসহ পর্যটকদের অভিযোগ নিষ্পত্তি পদ্ধতিসহ ১২ টি সেশনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার এ. এ. এম হুমায়ুন কবীর বলেন, এবারের প্রশিক্ষণে যোগ ব্যায়ামের দুটি সেশন নতুন ভাবে সংযোজিত হয়েছে। যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন