সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ-৮: ঈশ্বরগঞ্জ আসনে আ.লীগ-জাপা একাট্টা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৮৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা একাট্টা হয়ে গণসংযোগ ও পথসভা করেছেন আওয়ামীলীগ সমর্থিত, লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি।

প্রথম দিকে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী থাকলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে গত ১৭ ডিসেম্বর সেই প্রার্থীকে প্রত্যাহার করে শুধু লাঙ্গল প্রতীকের প্রার্থীকে রাখেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সমর্থন থাকায় এ আসনে লাঙ্গলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের একটি বিশাল অংশ কাজ করে যাচ্ছেন ফখরুল ইমামের পক্ষে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ পৌরসভার পাট বাজারে পৌর আওয়ামী লীগ ও উপজেলার সোহাগি ইউনিয়নের সোহাগি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। নিমিষেই গণসংযোগ ও পথসভা গুলো জনসমুদ্রে পরিণত হয়।

পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সোহাগি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মোতালিবের সভাপতিত্বে জনসভা দুটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল , সাধারণ সম্পাদক সাফির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহসভাপতি এইচ এম সারোয়ার প্রমুখ। উল্লেখ যে, আসনটিতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন প্রার্থী ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন