বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ অনুষ্ঠিত

মোস্তাফিজর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পি‌টি‌য়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে কু‌ড়িগ্রামে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ হয়েছে। মি‌ছি‌লে বিএন‌পি ও যুবদলকে দায়ী ক‌রে বি‌ভিন্ন যুবদলকে দেন শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) দুপুরে কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লেজ চত্বর থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়। ‘ কু‌ড়িগ্রা‌মের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’ ব‌্যানা‌রে বের হওয়া মি‌ছিল‌টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে ঘোষপাড়া মু‌ক্তি‌যোদ্ধা স্মৃ‌তিফলক প্রাঙ্গ‌নে সমা‌বে‌শে মি‌লিত হয়।
‘ জে‌গে‌ছে‌রে জে‌গে‌ছে, ছাত্রসমাজ জে‌গে‌ছে’, ‘ আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই’ , ‘যুবদ‌লের এক গুণ, পাথর মে‌রে ক‌রে খুন’ , ‘ চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ আমার ভাই মর‌লো কেন, তা‌রেক জিয়া জবাব চাই’ , চাঁদা লাগ‌লে চাঁদা নে, আমার ভাই‌কে ফেরত দে’, ’একশন টু একশন ডাইরেক্ট একশন’, ‘ চাঁদাবা‌জের কা‌লো হাত, ভে‌ঙে দাও গুঁ‌ড়ি‌য়ে দাও’ —এমন সব স্লোগানে প্রক‌ম্পিত হয়ে ওঠে জেলা শহর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কু‌ড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আ‌জিজ না‌হি‌দের নেতৃত্বে কর্মসূচি‌তে জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নে‌র শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থী ও সংগঠক সা‌দিকুর রহমা‌নের সঞ্চালনায় সমা‌বে‌শে দেওয়া বক্ত‌ব্যে বৈষম‌্যবি‌রোধী নেতা না‌হিদ চাঁদাবাজ ও হত‌্যাকারী‌দের হুঁ‌শিয়ার ক‌রে দি‌য়ে ব‌লেন, ‘ আপনারা বিএন‌পি হন, যুবদল হন আর ছাত্রদল হন আপনা‌দের দেখার সময় আমা‌দের নাই। আমরা সাধারণ ছাত্ররা অন্যায়য়ের বিরু‌দ্ধে যেমন ছিলাম তেম‌নি থাক‌বো।’ এসময় তি‌নি সাধারণ মানুষ‌কে অন‌্যা‌য়ের বিরু‌দ্ধে রু‌খে দাঁড়া‌নোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন