বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

শালার বিয়েতে দাওয়াত না পাওয়ায় গলায় ফাঁস দিল দুলাভাই

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪৯ বার পড়া হয়েছে
Suicide Photo

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শালার বিয়েতে দাওয়াত না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুলাভাই। গত (৩ সেপ্টেম্বর) রবিবার আনুমানিক রাত ১১ টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবের গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাভাই ওই গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে মো. আব্দুল আজিজ (৩৭)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম রাসেল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর আব্দুল আজিজের শালা রফিকুল ইসলাম(২২) দুলাভাইকে না জানিয়ে একা একা বিয়ে করে। পরে শালার বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে রবিবার রাতে নিজের বাড়ির পাশে মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দুলাভাই মো. আব্দুল আজিজ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে । সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন