বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

সেচ পাম্পের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুনাইদ আহমেদ(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের পল্লী চিকিৎসক মাওলানা মো. ফজলুল হক আনোয়ারীর ছেলে। আজ (৩০ আগস্ট) বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই ফরহাদ সরকার পরাণ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮ টার দিকে জুনাইদ আহমেদ বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুতের লাইনে সংযোগ দিতে যায়। পুরাতন জরাজীর্ণ সেচ পাম্পের সংযোগ চালু করার সময় বিদ্যুতের তারে লিকিজ সারাতে টেপ পেঁচাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন তিনি। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজিজুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। জুনাইদ একজন ইসলামিক স্কলার ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এপ্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এবিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। তবে আমরা খোঁজ খবর নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন