বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

হাড় ক্যান্সারে আক্রান্ত ভাইকে বাঁচাতে বোনের আকুতি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯৭ বার পড়া হয়েছে

হাড় ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের জীবন বাঁচাতে আকুতি জানিয়েছেন বোন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের চরপুম্বাই গ্রামের সাইদুর রহমানের ছেলে জুনাইদুর রহমান(১৬) এর শরীরে ছড়িয়ে পড়া দুরারোগ্য মরণঘাতী ব্যাধি হাড় ক্যান্সারে আক্রান্ত। সে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম ছাত্র। ২০২৩ সালে জুনাইদুর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। তার অসুস্থতার কারণে গত চারমাস আগে পড়ালেখা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১ মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন জুনাইদুর। তাকে এক বছর চেন্নাই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। কিন্তু আর্থিক সংকটের কারণে তার পরিবার তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষে আর এ ব্যায়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় জুনাইদুর রহমানের বোন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’ গ্রুপের কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চান। মানবিক দিক বিবেচনা করে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপ কর্তৃপক্ষ তাকে সহযোগিতার আশ্বাস দেন।

এবিষয়ে জানতে চাইলে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এডমিন ইসহাক জানান, আমরা জুনাইদুর রহমানের চিকিৎসার জন্য ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে আর্থিক সহযোগিতার ক্যাম্পেইন করার উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের সংগঠনের এডমিন- মডারেটরাও এবিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আমরা আশাবাদী সকলের
সহযোগিতার মাধ্যমে জুনাইদুরকে আবার বই -খাতা ও কলম হাতে স্কুলে যেতে দেখতে পারব।

জীবনের কঠিন পরিস্থিতি থেকে তাকে সুস্থ করে জীবন বাঁচাতে দেশের বাহিরে নিয়ে আরও উন্নত দীর্ঘমেয়াদী চিাকৎসার প্রয়োজন। জায়গা-জমি বিক্রি করে অনেক টাকা ছেলের চিকিৎসার পিছিনে খরচ করেছেন তার বাবা । ইতিমধ্যে ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মিটাতে গিয়ে আত্মীয় স্বজনের সহোযোগিতাসহ নিজেদের যা কিছু ছিল সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব ও ঋণগ্রস্থ হয়ে পড়েছে তার বাবা ও কলেজ পড়ুয়া এক বোন। ভাইয়ের প্রতি বোনের অকৃত্রিম ভালোবাসার মূল্য দিতে গিয়ে দেশের সামর্থবান দানবীর বিত্তবান মানবিক মানুষের কাছে সহোযোগিতার আকুতি জানিয়েছেন জুনাইদের বোন সাবিহা নাহার। বড় বোন নাহার এইচএসসি পাশ করে ডিগ্রিতে ভর্তি হবে।

জুনাইদুর রহমানের চিকিৎসার আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ নম্বর-স্বেচ্ছাসেবী সংগঠন(জনতার ঈশ্বরগঞ্জ) ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
০১৯৬৫০৯০৫২২(বিকাশ/নগদ)পার্সোনাল।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন