বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

‘হোন্ডা মোবাইল টিমে’ তৎপর পুলিশ

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে ‘হোন্ডা মোবাইল টিম’ গঠন করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। কিছুদিন পরপর

বিকেল ও সন্ধ্যায় প্রায় ২০টি মোটরসাইকেলে করে উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দেন এই টিমের সদস্যরা। আজ(৭ নভেম্বর) বৃহস্পতিবার
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে হোন্ডা মোবাইল টিমের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬ টার দিকে
ঈশ্বরগঞ্জ থানা থেকে পুলিশের এই হোন্ডা মোবাইল টিমটি বের হয়। পরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে মহড়া দিয়ে উপজেলার সোহাগী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মহড়া দেয় পুলিশের এই টিম।

পুলিশের এমন উদ্যোগ সাড়া ফেলেছে উপজেলা বাসীর মধ্যে। উপজেলার বিভিন্ন অলি-গলি ও বখাটেদের আড্ডার স্থানগুলোতেও পর্যায়ক্রমে
অভিযান পরিচালনা করছে টিমটি। এতে উপজেলাবাসীর মধ্যে আগের চেয়ে অনেকটা স্বস্তি ফিরেছে।

এ প্রসঙ্গে ওসি মো. ওবায়দুর রহমান বলেন,’ঈশ্বরগঞ্জ থানার বিভিন্ন এলাকার মাদক, চুরি-ছিনতাই, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য থানার সকল অফিসার ফোর্সের সমন্বয়ে আজ শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকা ও সোহাগি ইউনিয়নে মহড়া দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই টিমের অভিযান অব্যাহত থাকবে। আমি আসার পর চুরি-ছিনতাইসহ অন্যান্য অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন