সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

১৭ বছর পালিয়ে ছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪৪ বার পড়া হয়েছে

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মনির শেখ(৩৮) ১৭ বছর পালিয়ে ছিলেন বিভিন্ন স্থানে। পরিচয় আড়াল করে ছদ্মনাম ধারণ বেছে নেন প্রতারণা মূলক নানা পেশা। নকল স্বর্ণের কয়েন দেখানোসহ একের পর এক প্রতারণার ঘটনা ঘটিয়ে আসছিলেন তিনি। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কাপড় ব্যবসায়ী কামরুল হাসানকে নকল স্বর্ণের কয়েন দেখিয়ে প্রতারণা করতে গেলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ। তাদের একজন হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী মনির শেখ।

তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার নাওখন্ডা পূর্ব এলাকার আবুল কালাম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৬ সালে একটি খুনের মামলায় আসামি হওয়ার পর থেকে পলাতক ছিলেন মনির শেখ। পরে ২০১৪ সালে ওই খুনের মামলায় গোপালগঞ্জ বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাকে ফাঁসির রায় দেন। ফাঁসির দন্ডাদেশ থাকা সত্বেও ওই আসামি তার প্রকৃত নাম গোপন করে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নাম ধারণ করে একটির পর একটি প্রতারণার ঘটনা ঘটিয়ে আসছিল। ঈশ্বরগঞ্জের সোহাগি এলাকায় স্বর্ণের কয়েন দেখিয়ে প্রতারণা করার সময় সে হাতে নাতে গ্রেফতার হয়। এরপর তার স্বভাব চরিত্র যাচাইকালে তার প্রকৃত পরিচয় বের হয়ে আসে।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, সুদীর্ঘ ১৭ বৎসর পালিয়ে থাকার পর অবশেষে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হাজতে আছেন।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন