রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

২০০৬ সালে লগি-বৈঠার তাণ্ডবে রক্তাক্ত ২৮ অক্টোবর কুড়িগ্রামসহ সকল উপজেলায় যথাযথ সম্মানজনকভাবে পালন করা হয়

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১২৩ বার পড়া হয়েছে

২০০৬ সালে লগি-বৈঠার তাণ্ডবে রক্তাক্ত ২৮ অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। কুড়িগ্রামসহ সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে-যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী।

এই নৃশংস হত্যাকান্ডের ঘটনার প্রতিবাদে ২৮ অক্টোবর মঙ্গলবার ২০২৫ পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে যথাযথ সম্মানজনক মর্যাদায় কুড়িগ্রাম শহর জামায়াতের উদ্যোগে জেলা জামায়াতের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মশিউর রহমানসহ আরও অনেকে। সকালে শহীদ রফিকের কবর জেয়ারত ও দোয়া মুনাজাত করা হয় জেলা শিবিরের উদ্যোগে। এসময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেনসহ শিবিরের স্থানীয় নেতাকর্মী এবং শহীদ পরিবারের লোকজন। রক্তাক্ত ২৮’শে অক্টোবর পালন করা হয়েছে জেলার উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রৌমারী, চিলমারী, ফুলবাড়ীসহ সকল উপজেলায়।

এখানে উল্লেখ্য যে, ২৮ অক্টোবর মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গণমানুষের নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সেক্রেটারি জেনারেলের আহবানে উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করা হয়েছে রক্তাক্ত ২৮’শে অক্টোবরের কর্মসূচী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন