মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা

জাতীয় শোক দিবস উপলক্ষে গৌরীপুরে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৩৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের শোকসভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়ন মৎস্যজীবী লীগের উদোগে কলতাপাড়াস্থ সেবালয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন প্রকৌশলী এবিএম সারোয়ার হোসেন রনি।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
আরো বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি,উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা তাঁতীলীগের সভাপতি রানা কদ্দুস, পৌর তাঁতী লীগের সভাপতি সোহাগ প্রমুখ।
শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ফকির।
সঞ্চালনা করেন ডৌহাখলা ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি আবু সয়েম।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন