বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১০৬৮ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন

“জনকল্যাণে নিরপেক্ষতা ” প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন হয়েছে।

(২৬ আগস্ট) শনিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন হক টাওয়ার ভবনের নিচতলায় উপজেলা প্রেসক্লাব কক্ষে আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এতে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এহছানুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরায়েজী, নয়াদিগন্ত ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল আউয়াল, নয়া শতাব্দীর নান্দাইল প্রতিনিধি আমিনুল হক বুলবুল, আজকের পত্রিকার নান্দাইল প্রতিনিধি মিন্টু মিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি রেজাউল করিম রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল হক, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ ইসহাক, সম্মানিত সদস্য শরীফুল আলম, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম আল-আমিন, যুগ্ম-আহ্বায়ক উবায়দুল্লাহ রুমি, সদস্য সচিব হুমায়ূন কবীর, সদস্য সাংগঠনিক আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন