বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬৬ বার পড়া হয়েছে

“সংগঠনের মূলমন্ত্র প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাও” এই প্রতিপাদ্য বিষয় কে বুকে লালন করে হাঁটি-হাঁটি পা-পা করে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড শহীদ মিনার মঞ্চায়িত করে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে, আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আশরাফুল জামান রিপনের

পরিচালনায় এবং সার্বিক তত্ত্বাবধানে এই ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উক্ত সংগঠন ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা।মরহুম আব্দুল জলিল মানবকল্যাণ ও শিক্ষা মূলক প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশনটি ২০১৯ খ্রিস্টাব্দে স্থাপিত হয়। ইতিমধ্যেই শিক্ষা ফাউন্ডেশন ৫ম বর্ষে পদার্পণ করেছে।
উক্ত অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামূল হক বাবুল, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজিব, সহ সভাপতি হান্নান আল আজাদ, বিশিষ্ট সমাজ সেবক শামসুল হুদা সবুজ সহ প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক রফিক মড়ল, সাংবাদিক খাইরুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন