বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

কাঠ বোঝাই ট্রলি উল্টে বাড়ি ফিরলেন লাশ হয়ে

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিম্ন আয়ের মানুষ ট্রলি চালক মো. আবু হানিফা(৩২)। গত রবিবার প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে ট্রলি নিয়ে বের হন। কাজ শেষে প্রতিদিন ব্যাগভর্তি বাজার ও ছেলেমেয়েদের জন্য মুখরোচক খাবার নিয়ে বাড়ি ফিরলেও এদিন ফিরেছেন লাশ হয়ে। আবু হানিফা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনও পাড়া (কান্দা) গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের আলতাব উদ্দিন ওরফে আলতু’র বড় ছেলে।

পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,
গত রবিবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে উচাখিলা বাজার থেকে কাঠ বোঝাই করে ট্রলি নিয়ে পাশ্ববর্তী উপজেলা ত্রিশালের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বালিপাড়া ব্রিজ পার হয়ে রামপুরা বাজারে পাশে ট্রলির সামনের চাকা পাংচার হলে কাঠ বোঝাই ট্রলি উল্টে হানিফের শরীরের ওপর পড়ে।এতে ঘটনাস্থলেই নিহত হন চালক হানিফ। এদিকে (২৫) সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে দুই ছেলে ও এক মেয়ে রেখে যাওয়া হানিফের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল ত্রিশাল হওয়াতে আমাদের কাছে কোন তথ্য নেই।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন