শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রৌমারীতে চাপাতি নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা সুজন আটক কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবী এবং দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশ শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি

ঈশ্বরগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি জালের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১৩৭০ মিটারের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই সময় বিক্রেতা মাহবুব আলম(৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে জানা গেছে, ‘১৩৭০ মিটার অবৈধ কারেন্ট জাল করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। উপজেলায় মাছের প্রজনন ও বংশ বাড়াতে অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রচলিত আইন অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন