বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় স্কুল শিক্ষকসহ নিহত- ২

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৭৫৩ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় স্কুল শিক্ষকসহ ২ পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।

পরে ট্রাকটিকে ধাওয়া করে উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ বাজার থেকে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এসময় চালক শামীম মিয়া(২৩) ও তার সহকারী মো. জালাল (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের উভয়ের বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে।

ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ গামী একটি বালুবাহী ট্রাক ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী স্কুল শিক্ষকসহ দুই নারী-পুরুষকে চাপা দেয়। এসময় দুইজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহত দুই পথচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ওই নারীকে মৃত ঘোষণা করে। অপরদিকে স্কুল শিক্ষককে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকও ওই স্কুল শিক্ষককে মৃত ঘোষণা করে।

নিহতদের একজন হলেন, উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার(৬২)। তিনি ওই ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। নিহত স্কুল শিক্ষক ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অপরজন হলেন, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের স্ত্রী ধনতি গৌড় (৬০)। মর্মান্তিক এ দুর্ঘটনায় সারা উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ দুটিরর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। তাঁদের স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন