বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নান্দাইলে বিএনপি’র ২৬৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। নান্দাইল মডেল থানা-পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন।

এ ঘটনায় শ্রমিক দলে আব্দুল আউয়াল নামে এক কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানাগেছে, অবরোধ কর্মসূচি উপলে গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির কয়েক শ নেতাকর্মী মোয়াজ্জেমপুরে জড়ো হন। তাঁরা মিছিল করে আনোয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজের সামনে দিয়ে মাজার বাসস্ট্যান্ড হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাওয়ার চেষ্টা করেন। ওই বাসস্ট্যান্ডে আগে থেকে পুলিশ সদস্যরা মোতায়েন ছিল। পুলিশ সদস্যরা মিছিলটিকে মহাসড়কে যেতে বাধা দিলে দুই পরে মধ্যে কথা-কাটাকাটি হয়। পুলিশ এ সময় মিছিলকারীদের সরে যাওয়ার নির্দেশ দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিপে করে। এ সময় ইটের টুকরোর আঘাতে দুই পুলিশ সদস্য ও টিয়ারগ্যাস ও রাবার বুলেটের স্প্লিন্টার বিদ্ধ হয়ে ৫০ জন নেতাকর্মী আহত হন। পরে এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ১১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা হিসেবে ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই বিএনপির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থক বলে দলীয় সূত্রে জানাগেছে। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) উবায়দুর রহমান মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন