রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

ভোট কেন্দ্রে না যেতে ঈশ্বরগঞ্জে বিএন‌পির বিক্ষোভ ও লিফলেট বিতরণ

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৩৪ বার পড়া হয়েছে

ভোট কেন্দ্রে না যেতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ সড়কে এই বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে জনগণকে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়া , জনগণকে সব প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল প‌রিশোধ না করার আহ্বান জা‌নিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ (উত্তর) জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার ,যুব দলনেতা
যুব দলনেতা আবি সাঈদ সৈকত,রিপন আকন্দ,রবি জাহাঙ্গীর,শহর আলী, লিটন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন-অর রশিদ,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সারোয়ার ভূঁইয়া পলাশ, তানিম আহমেদ সুইম এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন