বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

মানবকল্যাণ ফোরাম এর ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৮৬২ বার পড়া হয়েছে

“আমরা একতায় বলিয়ান, নিঃস্বার্থে বয়ে আসুক মানবতার কল্যাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবকল্যাণ ফোরাম এর ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১ মার্চ) দুপুরে নগরের মুসলিম ইন্সটিটিউট হলরুমে মানবকল‍্যাণ ফোরামের তৃতীয় বর্ষপূতি উপলক্ষ্যে এই সম্মাননার আয়োজন করা হয়। এসময় সমাজসেবামূলক কাজ করার জন্য ময়মনসিংহে ৮০ জন তরুণ-তরুণীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মানব কল‍্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও আফরোজ খান মডেল স্কুলের সহকারী শিক্ষক এস এম রায়হানের সঞ্চালনায় বিশিষ্টজনদের অংশগ্রহণে সমাজ, শিক্ষা, চিকিৎসা ও মানবিক কর্মকাণ্ডে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ইকরাম এলাহী খান (সাজ), নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এ টি এম শফিকুল ইসলাম, প্রভাষক জান্নাত সুলতানা, সাংবাদিক মো. আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, তরুণ কবি আফজাল আইয়ুবী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন