বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত

ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৬১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশীদের

ছুরিকাঘাতে মো. শাহজাহান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (১১ এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া এলাকায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকির।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহজাহান গার্মেন্টসকর্মী ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসে শাহজাহান।পরে গতকাল বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের পোস্টার লাগাতে যান শাহজাহান। এতে বাধা দেয় প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়া। এরপর তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেটা হাতাহাতিতে গড়ায়। এরপর মানিক মিয়াসহ তার অন্য ভাইয়েরা শাহজাহানকে দেখে নেওয়ার কথা বলে বাড়ি চলে যায়।
পরে বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়াসহ তাঁদের ছেলেরা মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করে। নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত মানিক মিয়ার ছেলে সিয়ামকে আটককরে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন