বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

‘আম্মা আমারে ভাত দেও’ এই কথা তো এখন আমার বাবা আর কইতো না…

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৬৬৯ বার পড়া হয়েছে

সহালবেলা (সকালবেলা) আমার বাবারে ডিম ভাজি দিইয়্যা ভাত খাওয়াইয়্যা দিছি। বাবা তো আর ফিইরা আইলো না। ‘খিদা(ক্ষুধা)লাগছে, আম্মা আমারে ভাত দেও(দাও)’_এই কথা তো এখন আমার বাবা আর কইতো না। একমাত্র ছেলের লাশের সামনে এভাবেই বিলাপ করছিলেন বিদ্যুতায়িত হয়ে নিহত যুবক মো. আব্দুল মোতালেব(২০) এর মা আছমা খাতুন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সঞ্চয়পুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. আব্দুল মোতালেব বুধবার সকাল সাড়ে আটটার দিকে বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য হারুন অর রশিদ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
নিহতের পরিবার জানায়,বুধবার সকালে বাড়ির পাশে পুকুরে মাছের পোনা ছাড়তে যায় আব্দুল মোতালেব। পুকুরে পোনা ছেড়ে বাড়ি ফেরার পথে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার মোতালেবের পায়ে লেগে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মোতালেব মারা যান। পুকুর থেকে ফিরতে দেরি করায় পরিবারের লোকজন পুকুরের দিকে গেলে রাস্তায় তার মরদেহ দেখে আত্মচিৎকার করতে থাকে। পরে আশেপাশের লোকজন এসে মোতালেবের মরদেহ উদ্ধার করে। চার ভাই-বোনের মধ্যে মোতালেব দ্বিতীয়। একমাত্র ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া যুবকের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন