বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাসে উঠতে হিজড়াদের ধাক্কাধাক্কি, পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট বৃদ্ধ

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৫৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়করের ভারাডোবা বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় ময়মনসিংহগামী একটি বাসে উঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। ওই সময় বেশ কয়েকজন হিজরা একই বাসে উঠতে চাইলের চালকের সহকারি হিজড়াদের বাসে উঠতে বাধা দেন। এতে ধাক্কাধাক্কি লেগে গেলে ওই বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে সড়কের উপর পড়ে যান। একই সময় বাসটি দ্রুত ছেড়ে দিলে বৃদ্ধ বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও বাস জব্দ করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হিজরাদের বাসে উঠার জন্য ধাক্কাধাক্কিতে ওই বৃদ্ধ লোকটি সড়কে পড়ে যায়। এসময় বাস ছেড়ে দিলে পিছনের চাকায় চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের নাম ঠিকানা এখনো যায়নি। তার ফিঙ্গারপ্রিন্ট নিতে পিবিআই পুলিশ আসছে। বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন