বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রাঘবপুর রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

এস এম জোবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪১৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অডিটোরিয়ামে ২০২৪ সেশনে আলিম ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরবী প্রভাষক তাজুল ইসলাম এর সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও জিকেপি কলেজের প্রতিষ্ঠাতা লায়ন ড. মো: সিরাজুল ইসলাম। নবীন বরণ অনুষ্ঠানে আলিম ২য় বর্ষের ছাত্রছাত্রীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।

বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হযরত আলী হাবিবী, আরবী বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক তানজিনা আক্তার, আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মো: আজিজুল হক, আরবী প্রভাষক মো: জামান হোসাইন,
সিনিয়র সহকারী শিক্ষক মো: সাইদুল হক, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র সহকারী শিক্ষক মো: হারুন অর রশিদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সুরুজ আলী মন্ডল, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। দ্বীনি জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠান শেষে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হযরত আলী হাবীবী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন