বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী

ময়মনসিংহে পূর্বানুমতি ব্যতীত যে কোন ধরনের গণজমায়েত নিষিদ্ধ

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৯৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পূর্বানুমতি ব্যতীত সকল প্রকার গণজমায়েত নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ওই দিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সর্ব সাধারণকে পূর্বানুমতি ব্যতীত যেকোন ধরণের সভা, সমাবেশ বা মানববন্ধন আয়োজন হতে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন