সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৪১৮ বার পড়া হয়েছে
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে মদের খালি বোতল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে বিকাল পৌনে ৫ টা পর্যন্ত হল প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

এদিকে, আওয়ামী লীগ সরকার পতনের পর হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেন। ফলে হলের কক্ষে অস্ত্র রয়েছে এমন সন্দেহে হল প্রশাসনের কাছে অভিযানের দাবি জানায় শিক্ষার্থীরা। পরে হলের আবাসিক শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হলের কক্ষ থেকে রামদা, ছুরি, লোহার পাইপ, মদের খালি বোতল ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফিরোজ সরকার বলেন, শিক্ষক-শিক্ষার্থী-সাংবাদিক উপস্থিতিতে প্রক্টোরিয়াল বডির কাছে দেশিয় অস্ত্র-মাদক হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, সন্দেহজনক রুমগুলোতে হল প্রশাসন, প্রক্টোরিয়াল বডি, সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অভিযান চালানো হয় এবং ভিডিও ধারণ করা হয়। শিক্ষা কার্যক্রমের সাথে সাংঘর্ষিক সকল উপকরণ জব্দ করা হয় এবং এই জব্দকৃত অস্ত্র-মাদক নিয়ম অনুযায়ী প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন