বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আউলিয়া নগরে দাঁড়াবে দেওয়ানগঞ্জ লোকাল ট্রেন, সাড়ে ৪ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ স্বাভাবিক

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর স্টেশনে লোকাল ট্রেন দাঁড়াবে এমন ম্যাসেজের সাড়ে ৪ ঘন্টাপর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকা খেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে আটকে বিক্ষোভ করা হচ্ছে। পরে স্টেশনে ট্রেন দাঁড়ানোর আশ্বাসে আড়াইটার দিকে বিক্ষোভকারিরা রেললাইন থেকে সরে আসেন।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, স্টপেজের দাবিতে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন অবরোধ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় গফরগাঁও স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, আউলিয়ানগর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস  ফাতেমা নগর স্টেশনে আটকে থাকে।

তিনি আরও বলেন, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তারা আউলিয়া নগর স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন দাড়াবে এমন ম্যাসেজ দিলে আন্দোলনকারিরা রেললাইন থেকে সরে আসেন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর আউলিয়ার নগর রেলস্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন স্টপেজের দাবীতে রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থী ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন