সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

আমাদের টার্গেট হলো সৎ ব্যবসায়ী তৈরী করা- মুহাম্মদ শহিদুল ইসলাম

আব্দুল বারী, ময়মনসিংহ সংবাদদাতা
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬৬১ বার পড়া হয়েছে

আই বি ডব্লিউ এফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন,আমাদের টার্গেট হলো সৎ ব্যবসায়ী তৈরী করা।আমরা যদি সৎ ব্যবসায়ী হয়ে যায় তাহলে বিগত সময়ে যেসব দুর্নীতি ছিল এবং এখনও যেগুলো আছে এগুলো থাকবেনা।

রোববার (২০ অক্টোবর) আই বি ডব্লিউ এফ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শামসুদ্দোহা মাসুমের সভাপতিত্বে  সেক্রেটারি মোঃ লুৎফর রহমান স্বপনের সঞ্চালনায় ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে এমন একটা সময় ছিল কি বলবো এটা আমাদের কপালে ছিলো সকালে বাসা থেকে বের হয়ে সন্ধ্যাবেলা বাসায় ফিরতে পারবো কিনা সন্দেহ ছিল।সফলতা হলো সততায় এবং আমানতদারিতায় এটা যদি আমাদের ব্যবসায়ীদের মাঝে গড়ে না উঠে তাহলে আমাদের সমাজে যারা সাধারন মানুষ আছে তারা শান্তি পাবেনা।এদেশের অধিকাংশ ব্যবসায়ী ভালো কিন্তু পরিবেশের কারণে অসৎ ব্যবস্থা বেছে নেয়। আপনার আমার উচিৎ হবে এসব অসৎ পথ পরিহার করে হালাল পথ বেছে নেয়া।

এছাড়াও সভাপতির বক্তব্যে শামসুদ্দোহা মাসুম (আই বি ডব্লিউ এফ) এর লক্ষ্য এবং উদ্দেশ্য কিভাবে কাজ করবে বিস্তারিত বিবরণ ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন।

ব্যবসায়ী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ প্রধান শাখার ব্যাবস্থাপক আবু জাফর মোঃ সালেহ, এসপিও আসাদুজ্জামান সোহেলসহ নগরীর ব্যবসায়ীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন