রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্বৈরশাসকের পদত্যাগ পত্র লাগেনা, জনতার গণ ধোলাইয়ের ভয়ে ক্ষমতা ছেড়ে পালায়- খেলাফত আন্দোলন

আব্দুল বারী, ময়মনসিংহ সংবাদদাতা
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী বলেছেন, হযরত হাফেজ্জী হুজুর (রহ:) তাওবার ডাক নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য। দেশি বিদেশি ষড়যন্ত্রের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে পারেননি, আজ হাজার হাজার আলেম ওলামা ইসলামী নেতৃবৃন্দ  এবং ছাত্র জনতার শহিদদের বিনিময়ে নতুন করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। স্বৈরশাসকের পদত্যাগ পত্র লাগে না, জনতার গণধোলাইয়ের ভয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে জেলা খেলাফত আন্দোলনের আহবায়ক মাওলানা মুহাম্মাদুল্লাহ ফারুকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ খানের সঞ্চালনায় খেলাফত আন্দোলন ময়মনসিংহ জেলার কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে, জামাত, হেফাজত খেলাফতসহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার মুখ্য সময়। এই মুহূর্তে ঐক্যবদ্ধ না হতে পারলে আমাদের সামনে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে।

কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা আবুল কাসেম কাসেমী,  যুগ্ম মহাসচিব মুফতি এনায়েতুল্লাহ্, মাওলানা ইব্রাহিম বীন আলী, মাওলানা  আব্দুল কাদের, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের নেতা মাওলানা গাজী আবদুর রহীম, বাংলাদেশ জামায়াতে  ইসলামীর ময়মনসিংহ জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ ও মহানগর  সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার,  খেলাফত মজলিস মহানগর নেতা মুফতি যোবায়ের, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাওলানা আজিজুল্লাহ, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবুদারদা ও সেক্রেটারী হাফেজ আশিক আল আবিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন