বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭

ময়মনসিংহে বিস্ফোরক আইনের মামলায় চেয়ারম্যান গ্রেফতার

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৩৭ বার পড়া হয়েছে
আবদুল্লাহ আল আমিন বিপ্লব

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে (৫৪) গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

গ্রেফতার আবদুল্লাহ আল আমিন বিপ্লব গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। টানা দ্বিতীয় বারের মতো লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি। পাশাপাশি তিনি দৈনিক সমকাল পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে কোতোয়ালী মডেল থানায় তাঁকে হস্তান্তর করে র‍্যাব।

ময়মনসিংহ র‍্যাব-১৪’র সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গফরগাঁও উপজেলার থানায় দু’টি বিস্ফোরক মামলা রয়েছে। ওই দু’টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, গ্রেফতার আবদুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে থানায় দুটি বিস্ফোরক মামলা রয়েছে। এক মামলায় তিনি প্রধান আসামী এবং অপর একটি মামলায় ২২ নম্বর আসামী।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আসামীকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। আগামীকাল (বুধবার) পাগলা থানা পুলিশ আমাদের কাছ থেকে আসামীকে আদালতে সোপর্দ করবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন