বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

জাতীয় যুব দিবস উপলক্ষে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম

আব্দুল বারী, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৬৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জাতীয় যুব দিবস উপলক্ষে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে । শুক্রবার (১ নভেম্বর) সকালে নগরীর আকুয়া খালপাড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে পরিচ্ছন্নকরণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম।

পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রায় ৩০০ পরিচ্ছন্নতা কর্মী আকুয়া খালটির ১২টি পয়েন্টে পরিষ্কার কার্যক্রম চালায়। খালে জমে থাকা ময়লা আবর্জনা খনন যন্ত্র দিয়ে তোলা হয় । এ কর্মসূচিতে অংশ নিতে র‍্যালি নিয়ে খালপাড়ে হাজির হয় এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মাহফুজুর রহমান মুক্তা, বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক মাহদী হাসান তারেক, আনোয়ার হোসেন মঞ্জু, নাসমুস সাকিব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী, এনজিও কর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা।

পরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে খাল পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আকুয়া খাল ময়মনসিংহ নগরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাইপাস এলাকায় সুতিয়া নদীতে গিয়ে মিশেছে। খালটির বিভিন্ন পয়েন্টে দখল-দূষণে সরু হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটিতে পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। পানির প্রবাহ ধরে রাখতে ও নগরীর জলাবদ্ধতা নিরসনে ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম পাশাপাশি খাল দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনার আহবান জানান স্থানীয়রা। আর বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতি তিন মাস পর পর এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন