শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে জনতার ঢল

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৭১ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জনতার ঢল নামে। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে জনস্রোতে পরিণত হয় ঈশ্বরগঞ্জ পৌরশহর। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ(৯ নভেম্বর) শনিবার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ
পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে ঈশ্বরগঞ্জ পাট বাজারে
আলোচনা সভায় করা হয়। সভায় ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম হারুন অর রশিদ, উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলি টিপু, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশিদ, উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রয়েল, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ
ছাত্রদল,যুবদল, স্বেচ্চাসেবকদল,উপজেলা ও পৌর মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন