রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭৫ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ০১ (জানুয়ারি) বেলা ২টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ ও সদস্য সচিব হারুন-অর রশিদ হারুনের নেতৃত্বে, উপজেলা এগারো ইউনিয়নের ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পৌর পাট বাজারের আলোচনা সভায় যোগদান করেন।

আলোচনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদের সভাপতিত্বে, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ্ সৌরভের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ.কে.এম হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহব্বায়ক সালমান আহমেদ সাদেকসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দরা।

এসময় বক্তারা ছাত্রদলের লেখাপড়ার প্রতি তাগিদ দিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে হলে ছাত্রদলকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়া মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন