বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফাইনালে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ পৌরসভা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনালে ঈশ্বরগঞ্জ ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ পৌরসভা।

আজ(১ ফেব্রুয়ারি) শনিবার বিকেল ৩ টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুরু হয়। টুর্নামেন্টে মোট ১২টি টিম অংশগ্রহণ করে। তার মধ্যে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ও ঈশ্বরগঞ্জ পৌরসভা ফাইনালে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ে জমজমাট ফাইনাল ম্যাচে ৩-২ গোলে চ্যাম্পিয়ন হয় ঈশ্বরগঞ্জ পৌরসভা। এতে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।

টানটান উত্তেজনার ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিসিবির সাবেক সহ-সভাপতি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, এডভোকেট শাহজাহান কবির সাজু, রুহুল আমিন মাস্টার। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খোকন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম চকদার ঝুলন। ময়মনসিংহ উত্তরজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন মন্ডল, ক্রীড়া সম্পাদক মুরাদ হোসেন হলুদ, উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সুজন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিকরুল হাসান জিকো ও মোবারক হোসেনসহ উপজেলা,পৌর এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সমাপনী বক্তব্যে আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহীন বলেন,’তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যতে আরও জাঁকজমকভাবে ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন