সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯৫ বার পড়া হয়েছে

শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, কুড়িগ্রাম সরকারি কলেজে অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত এবং সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি মোজাহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মো. আসাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদেরকে নৈতিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একইসঙ্গে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে পরিকল্পিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন