বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কোরবানী বাংলাদেশের জমিনকে উর্বর করেছে – মাও. আব্দুল হালিম

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আসন কমিটি ও নির্বাচনী সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতের নেতৃবৃন্দে ও কর্মীদের ত্যাগ ও কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে। তিনি বলেন, আগামীতে নির্বাচন অবশ্যই পি.আর. (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এ পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবেই।

কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সমাজসেবক উলিপুরের কৃতি সন্তান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন প্রমুখ।

সমাবেশটি শনিবার ০১ অক্টোবর ২০২৫ সকাল ৮টায় উলিপুর মতিন কারিগরি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বেলা ৩ ঘটিকায় ২৮-কুড়িগ্রাম-৪ আসনভুক্ত রৌমারী ,রাজিবপুর ও চিলমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পৃথক আসন কমিটি ও নির্বাচনী সমাবেশেও মাওলানা আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা আমীর ও আসন পরিচালক অধ্যাপক নুর আলম মুকুল, উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।

এর আগে সকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাওলানা আবদুল হালিম তিস্তা পাড়ের দুর্গম এলাকা পরিদর্শন করেন এবং সেখানকার জনগণের সাথে কথা বলেন এবং তাদের জীবনমানের খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন