বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শিবিরের মতবিনিময় ও প্রকাশনা বিতরণ

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদবিরোধী বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও জেলা সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময় সভা এবং ২০২৬ সালের নববর্ষ উপলক্ষে প্রকাশনা উপহার প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ইস্টি কুটুম রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, ছাত্রসমাজের বর্তমান চ্যালেঞ্জ এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাঈফ মোহাম্মদ শাহ আলম ও জেলা সেক্রেটারি মাহদী হাসান, কুড়িগ্রাম জেলা ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান ও মুখ্য সংগঠক নুরামিন , কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি লোকমান ও সেক্রেটারি আল ইমরান, কুড়িগ্রাম জেলা ছাত্র মজলিসের সভাপতি ইমাম হাসান ও জেলা সেক্রেটারি সাকিল, কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সুমন সরকার।

এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার জেলা সেক্রেটারিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন