বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩৭ বার পড়া হয়েছে

০২ ফেব্রুয়ারী ২০২৬, “চলো একসাথে গড়ি বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ০৪ ফেব্রুয়ারী বুধবার কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠের জনসভা সফল করতে বিভিন্নরকম কর্মসূচির অংশ হিসেবে জনসভাকে গুরুত্বের সাথে নিয়ে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। জেলা আমীর নির্বাচনী জনসভাকে সফল করতে সাংবাদিক মহলের সর্বাত্মক সহযোগিতা চেয়ে বলেন- আমারা সকলে মিলে কলেজ মাঠের জনসভাসহ সবধরনের সহযোগিতা চাই। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মোঃ শাহজালাল সবুজের সঞ্চালনয় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন।

মতবিনিময় সভায় জনসভার প্রস্তুতি ও সার্বিক বিষয়ে উপস্থাপন করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। জেলা আমীর কুড়িগ্রামবাসীকে স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করার জন্য উদার্থ আহ্বান জানান এবং জনসভাটিকে সাফল্যমন্ডিত করতে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক বৃন্দের একান্ত সহযোগিতা কামনা করেন।

৪ তারিখের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, আমীরে জামায়াত ও জননন্দিত মানবিক নেতা ডাঃ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম, জুলাই বিপ্লবের অগ্র সৈনিক মোঃ আখতার হোসেন সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), তরুণদের আইকন-জুলাই আন্দোলনের বিপ্লবী কণ্ঠস্বপ্ন মোঃ হাসনাত আবদুল্লাহ মূখ্য সংগঠক-দক্ষিণ অঞ্চল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- মোহাম্মদ সিগবাতুল্লাহ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এবং তারুণ্যের অহংকার, বলিষ্ঠ কণ্ঠস্বর (ঢাকা বিশ্ববিদ্যালয়) ডাকসুর ভিপি সাদিক কায়েম।

আরো উপস্থিত থাকবেন কুড়িগ্রামের সকল সংসদীয় আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কুড়িগ্রাম-৩ আসনের (দাঁড়িপাল্লার) ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-২ আসনের মনোনীত কুড়িগ্রামে কুড়ি তলা টাওয়ার স্থাপনের স্বপ্নদ্রষ্টা শাপলা কলি’র প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার, কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের পছন্দের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ স্থানীয় নের্তৃবৃন্দ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্ম পরিষদ সদস্য আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর আমির মাস্টার শামসুল হুদা মিঠু, শহর কর্ম পরিষদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল, খেলাফত মজলিসের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক শবেবর রহমান, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন