শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ

ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

‎কুড়িগ্রামের ‎ভূরুঙ্গামারী থানাধীন চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় চায়ের আড্ডার দোকানের আড়ালে বিভিন্ন জায়গা থেকে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মোঃ ফুল মিয়া, পিতা- মোঃ আজাহার আলী, সাং- দক্ষিণ তিলাই, খোঁচাবাড়ি, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামসহ উক্ত এলাকার অজ্ঞাতনামা আরও কয়েকজন গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ উঠতি বয়সী ০৩ জন তরুণী নিয়ে এসে নাচ গান সহ অনৈতিক কর্মকান্ডের জন্য ভাড়ায় নিয়ে আসে, যার মধ্যে ০২ জন চলে গেলেও ভিকটিম মোছাঃ আরশি আক্তার, পিতা- মোঃ হাশেম উদ্দিন, মাতা- বুলু রানী, সাং- মীরা পাড়া, হাজী পাড়া, থানা- টঙ্গীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ সামাদের ঘাটেই থেকে যায় এবং তাকে আটকে রেখে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাটের কাশিয়া বাড়ি (কাশফুল ক্ষেতে) মোঃ মোখলেছুর রহমান মিঠু, পিতা- মৃত আব্দুল গফুর, সাং-নলেয়া, রশিদ মোড়, ০৯নং ওয়ার্ড, মোঃ নাইনুল ইসলাম, পিতা- মৃত নুর জামাল কসাই, সাং- কাজিয়ার মোড়, নলেয়া, মোঃ লিটন মিয়া, পিতা- মৃত গফুর, সাং- নলেয়া, রশিদ মোড়, মোঃ আল আমিন, পিতা- মৃত ইউনুস আলী, সাং- নলেয়া কুড়ার পাড়, মোঃ ফুল মিয়া ওরফে ফুলবর, পিতা- মোঃ আজাহার আলী, সাং- দক্ষিণ তিলাই, খোঁচাবাড়ি, সকলের থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামগণ পালাক্রমে ধর্ষণ করে মর্মে বাদী অভিযোগ করেন এবং তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ফলে ভিকটিম মোছাঃ আরশি আক্তার এর বাড়িতে যাবার মতো টাকা পয়সা না থাকায় তাদের খোঁজে ভূরুঙ্গামারী থানাধীন নলেয়া রশিদ মোড়ে আসে এবং সেখানে তাদের কাছে টাকা চাইলে তারা তা দিতে অস্বীকার করে, তখন আশেপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ০১ অক্টোবর ২০২৬ তারিখ রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশকে সংবাদ প্রদান করলে, উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ভূরুঙ্গামারী থানাধীন ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড়ে গিয়ে ভিকটিম মোছাঃ আরশি আক্তারকে উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত আসামি মোঃ মোখলেছুর রহমান মিঠু, পিতা- মৃত আব্দুল গফুর, সাং-নলেয়া, রশিদ মোড়, ০৯নং ওয়ার্ড, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
‎
ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আসামিরা হলেন: মোঃ মোখলেছুর রহমান মিঠু, পিতা- মৃত আব্দুল গফুর, সাং-নলেয়া, রশিদ মোড়, ০৯নং ওয়ার্ড। মোঃ নাইনুল ইসলাম, পিতা- মৃত নুর জামাল কসাই, সাং- কাজিয়ার মোড়, নলেয়া। মোঃ লিটন মিয়া, পিতা- মৃত গফুর, সাং- নলেয়া, রশিদ মোড়। মোঃ আল আমিন, পিতা- মৃত ইউনুস আলী, সাং- নলেয়া কুড়ার পাড়। মোঃ ফুল মিয়া ওরফে ফুলবর, পিতা- মোঃ আজাহার আলী, সাং- দক্ষিণ তিলাই, খোঁচাবাড়ি, ‎সকলের থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম বলে পুলিশ জানিয়েছে।

কুড়িগ্রামের ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুংগামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, কুড়িগ্রাম থানা এলাকায় ডিবি কুড়িগ্রামের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম থানাধীন হলোখানা ইউনিয়নের সারডোবা এলাকার মাদককারবারি মোঃ আরিফুল ইসলাম (২১)কে ৯৮ পিস ইয়াবাসহ তার নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন