ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার (০২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেনে। তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।