রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর

কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

১০ অক্টোবর ২০২৬, কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলীর তত্ত্বাবধানে এবং এসআই শাহানুরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে রৌমারী থানাধীন সবুজপাড়া এলাকায় বকুল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রৌমারী গ্রামে মো. মমিন চান (৪০) এবং কলেজপাড়ার বাসুদেব চন্দ্র পাল (২৯)। তাঁরা উভয়েই রৌমারী থানার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে, জেলার কচাকাটা থানা গাবতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কচাকাটা থানাধীন গাবতলা কুমারপাড়া এলাকার মোঃ সুলতান মাহমুদ (২৭)কে ৩৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম।

কাচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস বলেন, কচাকাটা থানা পুলিশ কচাকাটা থানা এলাকায় মাদক প্রতিরোধে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন