নিষিদ্ধ ট্রলির বেপরোয়া গতিতে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজের ওপরে ইট বোঝাই (মালবাহী) ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা। এ ঘটনায় এক শিশুসহ চারজন গুরুতর রক্তাক্ত আহত হয়েছে। আহতদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা একেবারে আশঙ্কা জনক। অচেতন অবস্থায় আছে।
চিকিৎসক বলছেন, কমপক্ষে জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না কি হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ধরলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই (মালবাহী) বেপরোয়া গতির ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি ট্রলির ওপর উঠে যায়। এতে ট্রলির ইন্জিন বিচ্ছিন্ন হয়ে পরে এবং অটোতে থাকা যাত্রীরা মারাত্মকভাবে রক্তাক্ত যখম হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইট বোঝাই নিষিদ্ধ ট্রলির বেপরোয়া গতিতে এ দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ওসি বলেন, কেউ মারা যায়নি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।