মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে নাটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ কুড়িগ্রামের উলিপুরে এবং ফুলবাড়ীতে ৬০৩ পিস ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রামে মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতাম কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন কুড়িগ্রাম জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠিত কুড়িগ্রামের ধরলা সেতুর ওপর ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর রক্তাক্ত ৪ কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নির্মাণাধীন রাস্তায় শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের জন্য ফুটপাত রাখার দাবিতে মানববন্ধন করেছেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ফুটপাত না থাকায় শিক্ষার্থী ও পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ তাদের। জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক নির্মাণের পাশাপাশি ফুটপাতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মহাসড়কের পাশে রয়েছে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন হাজারো শিক্ষার্থী যাতায়াত করে। পাশাপাশি চলাচল করেন শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীরা। কিন্তু সড়ক সংস্কারের আগে ফুটপাত থাকলেও বর্তমানে তা বিলুপ্ত করা হয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো শিক্ষার্থীসহ পথচারীদের। বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। ফলে তারা বাধ্য হয়ে মানববন্ধন করছেন বলে জানানো হয়েছে।

বক্তারা বলেন, সড়ক উন্নয়ন মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য। কিন্তু ফুটপাত ছাড়া মহাসড়ক নির্মাণ করা হলে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফুটপাতের বিষয়টি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন সরকার, রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, দারুল হিকমা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, শিক্ষক আল-আমিন ও ছাত্রদল নেতা মো. লিমন হোসেনসহ অন্যরা।

মানববন্ধন থেকে নির্মাণাধীন মহাসড়কে ফুটপাত অন্তর্ভুক্ত করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় বিভিন্ন রকমের কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন