মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা

কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামে মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শ্রীমতি কাকলী রানীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১নং আসামি শ্রীমতি কাকলী রানীর হাতে থাকা একটি ছোট পার্স ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ১.১ গ্রাম হেরোইন, ২নং আসামি শ্রী জয়দেব কুমার মহন্তের প্যান্টের পকেট থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩নং আসামি শ্রী সুভাষ চন্দ্র @ বাবুর প্যান্টের পকেট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ টাকা এবং ৪নং আসামি মোঃ আহসান হাবীব @ সাহেবের প্যান্টের পকেট থেকে ২ বোতল ফেন্সিডিল, মাদকদ্রব্য বহন ও বিক্রির কাজে ব্যবহৃত ৩টি পুরাতন বাটন মোবাইল ফোনসহ মোট ৪ জনকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন: শ্রীমতি কাকলী রানী (৩৭), পিতা: মৃত হরে কান্ত বর্মন, সাং-কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ, শ্রী জয়দেব কুমার মহন্ত (২৫), পিতা: শ্রী জয়ন্ত কুমার মহন্ত, সাং-পূর্ব কুটিচন্দ্রখানা বৈরাগীটারী, শ্রী সুভাষ চন্দ্র @ বাবু (৩০), পিতা: শ্রী ভবেন চন্দ্র রায়, সাং- মধ্য কুটিচন্দ্রখানা বটতলা,উভয়ের থানা:ফুলবাড়ী এবং মোঃ আহসান হাবীব @ সাহেব (৪০), পিতা:আলহাজ্ব আজগার আলী, সাং-দলন, ইউপি: বুড়াবুড়ি, থানা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ নভেম্বর রাতের অভিযানে ১.১ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেন্সিডিল, নগদ ১৮ হাজার টাকা ও ৩টি বাটন মোবাইল ফোনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে পৃথক অভিযানে ফুলবাড়ীতে ৭৯ বোতল ভারতীয় অবৈধ ইস্কাফসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর বিদ্যাবাগীশ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সুমন মিয়া (২২) ও অমিত হাসান (২০)।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

অপরদিকে, কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকায় পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, নাগেশ্বরী থানাধীন বেরুবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছড়ার পাড় গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলামের বাড়ীর ভিতর থেকে ১৫০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ রাসেল মিয়া (২৫), পিতা- মোঃ মুকুল মিয়া, ২। মোঃ ফরিদুল ইসলাম (৩৮), ৩। মোঃ ফরহাদ হোসেন (২৭), উভয় পিতা- মোঃ হবিবর রহমান, সর্ব সাং- বানিয়াপাড়া, ওয়ার্ড নং- ০৪, নাগেশ্বরী পৌরসভা, ৪। মোঃ রিয়াজুল ইসলাম (৪৫), পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- ছড়ারপাড়, ওয়ার্ড নং-৭, ইউপি: বেরুবাড়ী, সর্ব থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রামগনকে গ্রেফতার করেছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, জেলার উলিপুর থানা এলাকায় ডিবি পুলিশ গোপন সংবাদের বিত্তিতে অভিযান পরিচালনা করে উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর বালাডোবা এলাকায় গ্রেফতারকৃত আসামির নিজ বসতবাড়ির রান্নাঘর থেকে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল Officer’s Choice মদ উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন- শ্রী বাহাদুর রবিদাস @ বাচ্চু (৩৮), পিতা- মৃত হিরালাল রবিদাস, সাং- উত্তর বালাডোবা, ইউনিয়ন- বেগমগঞ্জ, থানা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিন্নদিক, মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুরে বাঁশ ঝাড়ে বসে জুয়া খেলা অবস্থায় পুলিশের হাতে আ’ট’ক তিন জুয়ারু।

আ’ট’কৃতরা হলেন: মুন্নাফ আলি, আ: কাদের ও রুহুল আমিন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন