শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রৌমারীতে চাপাতি নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা সুজন আটক কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবী এবং দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশ শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি

রৌমারীতে চাপাতি নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা সুজন আটক

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ঘটনার বিবরণ থেকে জানা যায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সন্ত্রাসী কায়দায় চাপাতি নিয়ে মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে সালাউদ্দিন সুজন নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাশকতার মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে জনমনে আতংক সৃষ্টি করে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত সালাউদ্দিন সুজন লালকুড়া গ্রামে চাপাতি হাতে মহড়া দেন। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপরে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।

এ ঘটনায় রৌমারী থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯, ১০, ১২ ও ১৩ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ২২৪, ২২৫, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৩৪ ধারায় মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠিয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, সন্ত্রাসবিরোধী আইনে ফুলবাড়ী থানায় এজাহার ভুক্ত ৩নং আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আনিছুর রহমান আকাশকে গ্ৰেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম হোসেন (২৮)। সে সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের সাইফুর রহমানের ছেলে। অপরজন চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান (৬২)। সে হুচরবালা গ্রামের আবু সাঈদ সরকারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬/৮০, তারিখ ২৫/০৫/২০২৫ খ্রিষ্টাব্দের সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতাবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে শুক্রবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের উলিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি উপজেলার চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের দায়ে ফারুক নামের ১ ব্যক্তিকে আটক করে ১ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল দেওয়া হয়েছে। ফারুকের পিতার নাম মোকছেদ আলী বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন