বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ময়মনসিংহে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে চার বসতঘর পুড়ে ছাই

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। তবে, এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৯ টার দিকে পৌর শহরের মহাবিদ্যালয় পূর্বপাশের মনিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
মুক্তাগাছা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শুশান্ত কুমার দে মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পৌর শহরের মহাবিদ্যালয় পূর্বপাশে মনিরামপুর এলাকার বসতবাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে, এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে; বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমরা তাৎক্ষনিক খবর পাওয়ায় ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, এই ঘটনায় তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন