বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ইঞ্জিনিয়ার আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১২১৬ বার পড়া হয়েছে

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর কেন্দ্রীয় দিক নির্দেশনা ও উপদেষ্টা সংগঠনের সার্বিক সহযোগিতায়, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি পালন করা হয়।
শনিবার (০২ জানুয়ারি) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) ময়মনসিংহ মহানগর শাখা এ প্রোগ্রামের আয়োজন করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) জাতীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ মহানগরীর সভাপতি প্রকৌশলী মু. দেলোয়ার হোসাইন সাইদী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি প্রকৌশলী জুলহাস উদ্দিন , অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ফোরামের নেতৃবৃন্দ অসহায় ও দুস্থ মানবতার সেবায় সর্বস্তরের প্রকৌশলী সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন